1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে কবরস্থান থেকে মৃত নারী-পুরুষের কঙ্কাল চুরি

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চান্দের নন্নী গ্রামের একটি সামাজিক কবরস্থান থেকে মৃত দুই নারী-পুরুষের কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্র এ কাজ করে।
স্থানীয়রা জানান, বুধবার জোহরের নামাযের কিছুক্ষণ পর জনৈক স্থানীয় ব্যক্তি কবরস্থানের দুটি কবরের মাটি সড়ানো দেখেন। পরে কাছে গিয়ে নিশ্চিত হওয়া যায় প্রায় ৫-৬ মাস আগে মারা যাওয়া ওই গ্রামের রইস উদ্দিন ও জবেদা বেগমের কঙ্কাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রায়ই নালিতাবাড়ীর বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটলেও অপরাধীরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com