1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : একদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্তো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি ঢাকায় এসে পৌঁছবেন। তার এই সফরে দুটির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় আসবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর সাথেও বৈঠক করবেন।

সফরকালে পিটার জিজার্তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং ১৯৭৫ সালে নির্মমভাবে নিহত হওয়া জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায়ই পিটার জিজার্তোর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com