1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

এক মাসের জন্য শান্ত চীন-ভারত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভারতের মধ্যে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে এক মাসের জন্য হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় সেনা নিষ্ক্রিয় করতে সম্মত হয়েছে দুই পক্ষই। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন এবং ভারত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তারা দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ সমাধানের বিষয়ে আলোচনা করেন।

jagonews24

পরে পৃথক এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কূটনৈতিক ও সামরিক মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং বিতর্কিত সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনবে।

মস্কোর বৈঠকের বিষয়ে চীন বলেছে, মন্ত্রী ওয়াং ভারতের জয়শঙ্করকে বলেছেন, দু’পক্ষের প্রতিশ্রুতি মোতাবেক গুলি চালানো ও উস্কানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা জরুরি। তিনি বলেছেন, সীমান্তে যত কর্মকর্তা ও সরঞ্জাম অনুপ্র্রবেশ করেছে তাদের সরাতে হবে এবং পরিস্থিতি সামলাতে সীমান্তে মোতায়েন উভয় পক্ষের বাহিনীকে দ্রুত নিষ্ক্রিয় করতে হবে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com