1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

লক্ষ্মীপুর: ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। গতকাল রোববার রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার করইতলা বাজারে তিন শতাধিক নারী-পুরুষকে একত্রিত করা হয়। পরে স্থানীয়রা তাদের ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ করে। একই সঙ্গে তারা ১১জনকে আটক করেন। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম এ তথ্য জানান।

জড়ো করা নারী-পুরুষরা জানান, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা এক হাজার টাকা করে নিয়েছেন। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল।

উত্তর চরলরেঞ্চ গ্রামের গৃহবধূ জেসমিন বেগম জানান, ১০ টাকার বিনিময়ে তারা ১ লাখ টাকা ঋণ পাবেন। এজন্য তাদের ঢাকার সমাবেশে যোগ দিতে বলা হয়। সমাবেশের পরদিন থেকে তাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল।

করইতলা বাজার এলাকার বাসিন্দা মোরশেদ আলম বলেন, “৫ আগস্টের কয়েক দিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদের সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। সেই চক্রের আহ্বানে তিন শতাধিক নারী-পুরুষ ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়।”

তিনি আরো বলেন, “তাদের ঢাকায় নিয়ে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা হয়েছে, কোনো সমাবেশ হয়নি। সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com