1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইসরায়েলে হামলা হলে পাল্টা হামলা হবে ভয়াবহ : নেতানিয়াহু

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো দেশ তার দেশে হামলা চালালে পাল্টা হামলা চালাবে ইসরায়েল। আর সেই হামলা হবে ভয়াবহ। এর আগে কাসেম সোলেইমানি হত্যায় তার সমর্থনের কথা জানিয়েছিলেন নেতানিয়াহু।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোরে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক বিমানঘাঁটিতে ইরানের ২২টি ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এ কথা বলেছেন। এর আগে ইরানের ভূমিতে হামলা হলে আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফা শহরে হামলা চালানোর হুমকির দেয় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী।

জেরুজালেমে নেতানিয়াহু বলেন, ‘যদি কেউ আমাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে আমরা পাল্টা শক্তিশালী ও ভয়াবহ হামলা করবো। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ বিমানবন্দরে ইরাকের শীর্ষ জেনারেলকে হত্যার ঘটনায় ট্রাম্পের দ্রুত, সাহসী এবং দৃঢ়তার হামলাকে স্বাগত জানান তিনি।

ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলেইমানি এবং ইরাকের হাশদ আল-শাবি নামে পরিচিত পপুলার মোবিলাইজেশন ইউনিটের (পিএমইউ) প্রধান আবু মাহদি আল-মুহানদিস ও তাদের আট অনুসারী গত শুক্রবার বাগদাদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

সোলেইমানি হত্যার প্রতিশোধে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে অন্তত ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৮০ জন ‘মার্কিন সন্ত্রাসীকে’ হত্যার দাবি করছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, বুধবার ভোরের ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পর ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘সব ঠিক আছে, ইরাকে দুটি বিমানঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে। যা হয়েছে, ভালো হয়েছে! আমাদের কাছে সবচেয়ে ক্ষমতাধর এবং সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে। বিশ্বের যেকোনও স্থানে তারা রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com