1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ইসরায়েলি হামলায় চার দিনে লেবাননে নিহত ৭০১ জন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আক্রমণের ফলে লেবাননে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৭০১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুই হাজার ১৭৩ জন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র সোমবার ও মঙ্গলবার ৫৫৮8 জন নিহত এবং এক হাজার ৮৩৫ জন আহত হয়েছে। বুধবার ৫১ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার আরো ৯২ জন নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে।

লেবানন সরকারের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের মতে, ইসরায়েলি হামলার কারণে ৭৭ হাজার ১০০ জন বাস্তুচ্যুত হয়েছে। গত দুই দিনে ১৫ হাজার ৬০০ সিরীয় নাগরিক এবং ১৬ হাজার ১৩০ জন লেবাননের নাগরিক সিরিয়ায় প্রবেশ করেছে।

প্রায় এক বছর আগে গাজায় যুদ্ধের কারণে হিজবুল্লাহর সাথে শত্রুতা শুরু হওয়ার পর থেকে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ‘সবচেয়ে তীব্র এবং ব্যাপক’ আক্রমণ শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com