1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

‘পূর্ণ শক্তি’ নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ নেতানিয়াহুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীকে ‘পূর্ণ শক্তি’ নিয়ে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহুর দপ্তর আরো জানিয়েছে, বুধবার রাতের যুদ্ধবিরতি যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেননি নেতানিয়াহু।

আন্তর্জাতিক ১২ মিত্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে,যুদ্ধবিরতির খবর সত্য নয়। এটি একটি আমেরিকান-ফরাসি প্রস্তাব, যার প্রতি প্রধানমন্ত্রীও সাড়া দেননি। উত্তরে লড়াইকে মধ্যম পর্যায়ের করার অনুমিত নির্দেশনার খবরটিও সত্যের বিপরীত।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরো বলেছে, ‘তার কাছে উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলি বাহিনী) পূর্ণ শক্তির সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com