1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দেশে আসার অপেক্ষায় তুরস্কের পেঁয়াজ

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

অর্থ ও বাণিজ্য ডেস্ক : উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাংলাদেশে ১৫ হাজার টন পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক। বেসরকারিভাবে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশে এসব পেঁয়াজ পাঠাবে। তুরস্কে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে এ প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের চাহিদা মতো পেঁয়াজ সরবরাহে প্রস্তুত তুরস্ক। দেশটিতে কয়েক রকমের পেঁয়াজ রয়েছে। এর আগেও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ।

তুরস্ক থেকে পেঁয়াজ কিনে ঢাকায় আনতে পরিবহন খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পড়তে পারে বলেও বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারিভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত জানানোর পরই পরবর্তী প্রক্রিয়া শুরু হতে পারে।

বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, সম্প্রতি তুরস্ক সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে তিনি বাণিজ্যমন্ত্রীকে ফোন করেন। তিনি বাণিজ্যমন্ত্রীর সম্মতিতে বাংলাদেশ মিশনকে দায়িত্ব দেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে। সরকারিভাবে দুই দেশের মধ্যে না হলেও বেসরকারিভাবে পেঁয়াজ রপ্তানির বিষয়ে আলোচনা এগিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com