1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

যুক্তরাষ্ট্রে এবার ‘টুইনডেমিক’ আতঙ্ক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনা আতঙ্ক শেষ না হতেই এবার যুক্তরাষ্ট্রে দেখা দিতে যাচ্ছে ‘টুইনডেমিক’ আতঙ্ক। এজন্য মার্কিন চিকিৎসকরা লোকজনকে ইনফ্লুয়েঞ্জার আগাম ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

তবে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ফ্লু’র ভ্যাকসিন কাজ দেবে না বলেও জানিয়েছেন তারা।

চিকিৎসকরা বলছেন, ‘সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, কোভিড-১৯ এবং ফ্লু’র উপসর্গ প্রায় একই রকম। রোগীর শরীরে উপসর্গ দেখে কী হয়েছে তা বলা বেশ কঠিন।’

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ফ্ল‌ু সিজন’ও বলা হয়। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে দেখা দেয় জ্বর-ঠাণ্ডা-কাশির মতো প্রকোপ।

কোভিড-১৯ এর কারণে নাজেহাল দেশটির অবস্থা। ভাইরাসের কারণে এপর্যন্ত দুই লাখ চার হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর সঙ্গে আবার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু’র প্রকোপের আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিকে তারা বলছেন, ‘টুইনডেমিক সিচুয়েশন’।

সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা বলছেন, মানুষ বলতে পারছেন না, কিসের অসুস্থতা। দুই রোগেরই সাধারণ উপসর্গ হলো জ্বর, সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা এবং শ্বাস নিতে কষ্ট। তবে পার্থক্য-কোভিডে গন্ধ, স্বাদের মতো অনুভূতি চলে যায়।  আবার ফ্লু-তেও অনেক সময় ঠাণ্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, জিভের স্বাদ চলে যায়। তাই করোনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত রোগ নির্ণয় করা বেশ মুশকিল। আবার ফ্লু এবং কোভিড-১৯ রোগ দুটি একসঙ্গে হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক গ্যারি সাইমন বলেন, ‘বছরটা ভয়ানক কঠিন হতে চলেছে। হয় ফ্লু, না হলে করোনা।’

তবে আশ্বস্ত করে বিশেষজ্ঞরা বলছেন, ‘করোনার থেকে ইনফ্লুয়েঞ্জা সামলানো তুলনামূলক সহজ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রমিত হলে এক থেকে চার দিনের মধ্যেই উপসর্গ দেখা দেয়। রোগ দ্রুত ধরা পড়লে, দ্রুত চিকিৎসা সম্ভব।’

জন্স হপকিন্স হাসপাতালের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যারন মিলস্টোন লোকজনকে সতর্ক করে বলছেন, ‘প্রয়োজনে অতিরিক্ত সাবধানী হোন। অসুস্থ মনে হলেই চিকিৎসকের পরামর্শ নিন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com