1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

৪০ জন যাত্রীকে নিয়ে উল্টে গেলো শ্যামলী পরিবহনের বাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে শ্যামলী পরিবহনের একটি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরি ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের সহায়তা করা হয়েছে। যানজট নিরসন করা হয়েছে। বর্তমানে বাসটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com