1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২৪৪৯ টাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

অর্থ ও বাণিজ্য ডেস্ক : এক সপ্তাহের মাথায় স্বর্ণের দাম ভরি প্রতি দুই হাজার ৪৪৯ টাকা ক‌মি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ গত ১৮ সে‌প্টেম্বর প্র‌তি ভ‌রি‌তে দুই হাজার ৪৪৯ টাকা বা‌ড়ি‌য়ে ছিল তারা।

নতুন ঘোষণা অনুযায়ী দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্ব‌র্ণের ভ‌রির দাম ক‌মে ৭৪ হাজার আট টাকায় দা‌ঁড়ি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। আজই তা কার্যকর হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায়, ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুস এ সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

ত‌বে রুপার দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

এর আগে গত ১৮ সে‌প্টেম্বর প্র‌তি ভ‌রি‌তে দুই হাজার ৪৪৯ টাকা বা‌ড়ি‌য়ে ছিল বাজুস। বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকা,

১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫৪ হাজার ২৩৮ টাকা বি‌ক্রি হ‌য়ে‌ছে।

‌এর আগে গত ১৩ ও ২১ আগষ্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। চার দফায় বৃদ্ধি পেয়ে গত ৫ আগস্ট ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম রেকর্ড ৭৭ হাজার টাকা হয়েছিল। যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com