1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

চাকা লাইনচ্যুত: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে শহরের দুই নং রেলগেইট এলাকায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট এলাকায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে এ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী দল আসছে। সন্ধ‌্যা নাগাদ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com