1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

হুইপ আতিক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

শেরপুর : জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেরপুর-১ আসনের বারবার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, ঢাকায় করোনা পরীক্ষা করানো হলে সেখানে তার করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি এখনও স্বাভাবিক ও সুস্থ রয়েছেন। তবে শরীরে কিছুটা জ্বর রয়েছে বলে জানা গেছে। হুইপ আতিক কন্যা ডাঃ শারমিন রহমান অমি তার পিতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
হুইপ আতিক করোনাকালীন সময়ে প্রথম থেকেই জনগণের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বন্যার সময়ও তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনসহ সরকারী বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com