1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ২৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১০ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬৮৫টি। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৪ শতাংশ। তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ।

মৃত ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৯৯৬ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭.৪৩ শতাংশ এবং ১ হাজার ১৬৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২.৫৭ শতাংশ।

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com