1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েক দিন পর জুনাইদ আহমেদ পলকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ড. হাছান মাহমুদ দেশ ছেড়েছেন। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে চলছে আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তাঁর নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনিই ড. হাছান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন।

মোবারক আলী ভূঁইয়া বকুল জানান, গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান। বকুল গণমাধ্যমকে বলেন, ‘তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আর কি। এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই।’

এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com