1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

৩১ অক্টোবর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন‌্যদের করোনা থেকে সুরক্ষার জন‌্য শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে থাকতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com