1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিদেশ ফেরত জনশক্তির কল্যাণে সরকারকেই ব্যবস্থা নিতে হবে : জাগপা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

বিশেষ প্রতিনিধি : বিদেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বিবেচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এবং ওমানের পরেই মালয়েশিয়া, কাতার এবং সিঙ্গাপুরের অবস্থান। করোনা বহু জনশক্তি দেশে ফিরে এসে ভয়াবহ দুর্দিনের মধ্যে সময় কাটাচ্ছে। তাদের দুর্ভোগ দুর করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান। তারা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত কয়েক মাসে দেশে ফিরেছেন কয়েক লাখ প্রবাসী শ্রমিক। এরমধ্যে অনেকেই স্থায়ীভাবে ফিরে এসেছেন।

এছাড়া বিদেশে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী এখন কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় যারা দেশে ফেরত এসেছেন তারা কবে নাগাদ যেতে পারবেন কিংবা আদৌ যেতে পারবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা।
নেতৃদ্বয় বলেন, এসব বিদেশ ফেরত প্রবাসী কর্মীদের নিয়ে সরকারের দায়সারা ভূমিকা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করছে। সরকারের অবস্থা দেখে মনে হয় তারা এই মানুষগুলোকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের উচিত অবিলম্বে বিদেশ ফেরত শ্রমিকদের আবারো তাদের কর্মক্ষেত্রে প্রেরণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com