1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

নিখোঁজের ৮ দিন পর পদ্মায় ভেসে উঠল ভাই-বোনের লাশ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ অক্টোবর, ২০২০

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজের ৮ দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪) এবং তার ফুপাতো ভাই রিমনের (১৪) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (৩ অক্টোবর) সকালে নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ দুটি সকালে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে নদীতে নৌকা ভ্রমণে বের হলে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ১১ জন সাঁতরে তীরে ফিরে আসলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস দুই দিন চেষ্টা করেও তাদের উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ করে দেয়।

সাদিয়া ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com