1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট নালিতাবাড়ীতে জামায়াতের ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক’ নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক

দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি ককটেল, ২ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।  সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অধিনায়ক সিও লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি জানান, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জে দেলোয়ারের মাছের খামারে র‌্যাব-১১ এর একটি টিম অভিযান চালায়। সেসময় তার খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে নারী ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের মামলায় রোববার রাতে নারায়ণগঞ্জের চিটাগাংরোড সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দেলোয়ার বাহিনীর প্রধান মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

সেসময় তার দেহ তল্লাশী করে করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে নূর হোসেন বাদলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় র‌্যাব-১১ সদর দপ্তরে আজ সোমবার দুপুর একটায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত গণমাধ্যমকে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com