1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

বিবস্ত্র করে নারী নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ ঘরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হারুন অর রশিদ জানান, মামলার এজাহারভুক্ত ৫নং আসামি সাজুকে গোপন সংবাদে ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়। আর একলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগকে নির্যাতিত নারীর আদালতে দেওয়া ২২ ধারার জবানবন্দির ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার প্রধান আসামি বাদলের সঙ্গে এই দুই আসামিকেও আজ মঙ্গলবার আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি হারুন অর রশিদ।

এ নিয়ে এই মামলায় মোট ছয় আসামি গ্রেপ্তার হলো। গত রোববার (৪ অক্টোবর) রাতে নির্যাতিত নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৯ জনের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com