1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: আসামি কালাম কুমিল্লা থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি কালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (০৭ অক্টোবর) রাত ৮টার দিকে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

সাইফুল আলম বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে সে আত্মগোপনে ছিলো। ’

তিনি আরও জানান, ‘কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে।’

তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কমকর্তা।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২ তারিখে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে স্থানীয় দেলোয়ার বাহিনীর ৭-৮ জন সদস্য ওই গৃহবধূকে তার ঘরে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে। সেই ঘটনার ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কালামের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নারী নির্যাতন, পর্নগ্রাফি আইন ও ধর্ষণসহ তিনটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com