1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

পিরোজপুরে ছুরিকাঘাতে চীনা প্রকৌশলী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

পিরোজপুর: পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারায় নির্মাণাধীন ‘অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’র প্রধান টেকনিশিয়ান লাওফা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই হত‌্যাকাণ্ড ঘটে। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এ তথ‌্য নিশ্চিত করেন।

লাওফার সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, অফিস থেকে বেতন তুলে সাইকেলে কর্মস্থলে ফিরছিলেন লাওফা। পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন সহকর্মীরা।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ‌্যা ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে চীনা নাগরিকের ব্যবহৃত সাইকেল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, নিহত চীনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে যান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com