1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বিপিএলের ম্যাচ শেষ করে মাঠ থেকে ফিরে শুনতে পেলেন মা আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল ও চিটাগং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে খালেদের মা মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে চিটাগং কিংস। দলের সঙ্গে চট্টগ্রামে থাকা খালেদ খবরটি পেয়েছেন গতকাল রাতে বিপিএলে চিটাগং-খুলনা ম্যাচের পর। ম্যাচে ২ উইকেট নেওয়া খালেদ দলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছিলেন।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা টাইগার্সেকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা তাদের টানা চতুর্থ জয়। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

খালেদের মা’র মৃত্যুর খবরটি জানিয়ে তার ভাই জায়েদ ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com