1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সুবর্ণচরে নারীর আরও ৩ খণ্ডিত অংশ উদ্ধার, মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের ছেলে। ওই নারীর আরও তিনটি খণ্ডিত অংশ বুধবার রাতেই উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন। নুর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

ওসি সাহেদ উদ্দিন জানান, নুর জাহান বেগম নামের নারীর  খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় বুধবার রাতে নিহতের ছেলে হুমায়ূন কবির বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা করেছেন। এর আগে নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো গতকাল বিকেলে বাড়ির অদূরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে রাতে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ আরও খোঁজখবর নিচ্ছে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের এক ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহের দুটি অংশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com