1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

নারায়ণগঞ্জে পুলিশ সদস‌্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জ: ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এক নারী। বুধবার (৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে যান ওই নারী। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয়। পরে অভিযোগ লিখলেও তা মামলা হিসেবে গ্রহণ না করে আবার সন্ধ্যার পর তাকে থানায় যেতে বলা হয়।

ওই নারী লিখিত অভিযোগে বলেছেন, ‘আগের স্বামীর সঙ্গে আমার তালাক হয়েছে। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। দুই বছর আগে রাজধানীর রাজারবাগে কর্মরত পুলিশ কনস্টেবল আমিন কুদ্দুস নয়নের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। আমরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। গত ৬ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটে কনস্টেবল নয়ন আমার নারায়ণগঞ্জের বাসায় আসে। এ সময় সে আমাকে ধর্ষণ করে। তাকে বিয়ের কথা বললে সে তা করতে অস্বীকার করে এবং বাসা থেকে বের হয়ে যায়। নয়ন বিভিন্ন সময় বিয়ে করার কথা বলে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com