1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

চার সংগঠনের একাত্মতায় ধর্ষকদের বিচারের দাবীতে মানববন্ধনে উত্তাল কলাপাড়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : “ওরে আব্বারে-তোগো আল্লাহর দোহাইরে-আমারে ছাইড়া দে” মানবতা যখন আক্রান্ত-নিরবতা তখন অন্যায়- এ শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ফের মানববন্ধন। উত্তাল শহর, চলছে একের পর এক সকাল-দুপুর গড়িয়ে বিকেল-সন্ধ্যা সারা দিন-রাত জুড়ে বিক্ষোভ মিছিল, র‌্যালী, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ, কলাপাড়া মহিলা ক্লাবসহ চার সংগঠনের আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক সংলগ্ন মনোহরী পট্টিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া নাগরিক উদ্দ্যোগের আহ্বায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সংগঠনের সদস্য শিক্ষক মো: আতাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন – বাম গনতান্ত্রিক নেতা কমরেড এ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, কলাপাড়া মহিলা ক্লাবের সভাপতি (অব:) শিক্ষিকা নমিতা দত্ত, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, (অব:) সহকারী প্রথান শিক্ষক অমল কর্মকার, (অব:) প্রধানশিক্ষক মো: আবুল হোসেন, মানিকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শাহ সুজাউদ্দিন, সমাজকর্মী দিবাকর সরকার, মো: মতিন, লাখাইন উইন, পটুয়াখালী সরকারী কলেজের ছাত্রী সালমা জাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বের সব জঘন্য অপরাধগুলোর বিচারহীনতা সংস্কৃতির কারনে দেশে আজ হত্যা, খুন, গুম ও ধর্ষন বেড়েই চলছে, তাই এখনই সময় এসব ঘৃনিত ধর্ষকসহ সব অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করা এবং মাদক রেড়ে গেলে খুন, ধর্ষণ, গুম বেড়ে যাবে এজন্য ঘরে ঘরে প্রত্যেক সন্তানের প্রতি বাবা-মায়ের সজাগ দৃষ্টি ও তীক্ষè নজর রাখতে হবে বলে জানান বক্তারা ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com