1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

যশোরের শার্শায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ : থানায় মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
যশোর : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূ (৩৩) ধর্ষিত হয়েছে। বৃহষ্পতিবার (৮অক্টোবর) রাতে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষণের শিকার হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, বৃহষ্পতিবার রাতে আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ঐ গ্রামের নুরালী মোড়লের ছেলে আব্দুল গফফার (৪০) ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা হাতে নাতে ধর্ষককে আটক করে। পরে রাজনৈতিক পরিচয় দানকারী প্রভাবশালী মহলসহ ধর্ষকের ভাইয়েরা এসে ধর্ষিতার আত্মীয়-স্বজনকে মারধর করে জোরপূর্বক ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায় এবং বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com