1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
যশোর : যশোরের শার্শায় পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার উপজেলার বলিদাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেদওয়ান ওই গ্রামের মোঃ টিপুর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলা করছিলো শিশু রেদওয়ান। কিছুক্ষণ পরে হঠাৎ রেদওয়ানের মা খেয়াল করে ছেলে উঠানে নেই। অনেক খোঁজা খুজির পর পাশের একটি পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। এ সময় রেদওয়ানকে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া  নেমে আসে।
উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শা উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর অকাল মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় অভিভাবক মহলে নিজেদের শিশু সন্তানদেরকে নিয়ে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com