1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

ঢাকায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ঢাকা: ঢাকায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে।

রোববার (১১ অক্টোবর) রাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, ওই কিশোরী থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। এরপরই আমরা তৎক্ষণাৎ সেখানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছি। কিশোরী ধর্ষণ হয়েছে মর্মে অভিযোগ করলে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

জানা গেছে, ১৫ বছর বয়সের ওই কিশোরী শনিবার (১০ অক্টোবর) নোয়াখালী থেকে ঢাকার পল্লবী এলাকায় তার বাবার বাসায় বেড়াতে আসেন। পারিবারিক কারণে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এক সময় ওই কিশোরী বাসা থেকে রাগ করে বের হয়ে যান। পরে তার স্বজনেরা সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলো না।

এরই মধ্যে সন্দেহভাজন ওই ধর্ষকরা তাকে ধরে নিয়ে যায় কালশীর একটি নির্জন মেসে। সেখানে ৬ থেকে ৭ জন রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে ভুক্তভোগী কিশোরী পুলিশের কাছে অভিযোগ করেছেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com