1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নতুন পৃথিবীর খোঁজ পেল নাসা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ‘ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ বা টেস’র লেন্সে ধরা দেয়া গ্রহটি পৃথিবীর মতোই দেখতে। পৃথিবীর এ যমজ গ্রহের নাম দেয়া হয়েছে ‘টিওআই সাতশ ডি’।

নাসার অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের ডিরেক্টর পল হার্ত্জ বলেছেন, পৃথিবীর মতো দেখতে এই গ্রহ রয়েছে ‘হ্যাবিটেবল জোন’য়ে। পাক খাচ্ছে আমাদের সূর্যেরই মতো একটি নক্ষত্রকে ঘিরে। টেসের পরে স্পিত্জার স্পেস টেলিস্কোপেও ধরা পড়ে পৃথিবীর মতো দেখতে এই গ্রহ।

নাসা বলছে, নতুন সন্ধান পাওয়া গ্রহটির আকার পৃথিবীর থেকে বেশি হলেও হতে পারে। এটি বসবাসের উপযোগী বলেও নাসার পক্ষ থেকে বলা হয়েছে। কারণ, গ্রহটিতে রয়েছে জলের অস্তিত্ব। পৃথিবী থেকে একশ আলোক বর্ষ দূরে গ্রহটির অবস্থান।

গত কয়েক দশক ধরে পৃথিবীর মতো গ্রহের খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। এখন পর্যন্ত ৫শ’রও বেশি গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহের সন্ধান মিলেছে, যাদের সঙ্গে পৃথিবীর নানা মিল পাওয়া যায়। এমব গ্রহের মধ্যে কেপলার-৪৫২বি গ্রহের খোঁজ মিলেছিল যার সঙ্গেও পৃথিবীর হুবহু মিল রয়েছে। এ গ্রহের পৃষ্ঠে পানি থাকারও প্রচুর সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com