1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি

৯০ দিনের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : জমি সংক্রান্ত মামলার রায়, ডিক্রি ও আদেশের নিষ্পত্তির জন্য ভূপি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে ভূমি মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিবকে এ প্রতিবেদন দাখিল করতে হবে।

রায় দেওয়া বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের স্বাক্ষরের পর সোমবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছরের ২৫ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘২০০৪ সাল থেকে গত বছর পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে ভূমি মন্ত্রণালয় আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে না পারায়, লাখ লাখ মানুষ চরম ও সীমাহীন দুর্ভোগে নিমজ্জিত হয়েছে। সরকার নিজের আইন নিজে যথাযথ এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবে, এটাই সবার চাওয়া।’

১৫ বছর ধরে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে না পারার জন্য ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী-সচিবদের কৈফিয়ত চাওয়ার কথা বলা হয়েছে রায়ে।

সেখানে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে ভূমি মন্ত্রণালয় এদেশের মালিক জনগণকে তার আইনসম্মত প্রাপ্য অধিকার থেকে, তথা আপিল ট্রাইব্যুনালে আপিল মামলা দায়েরের অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। ফলে জনগণের মৌলিক অধিকার যেমন লঙ্ঘিত হচ্ছে, তেমনি জনগণ সুবিচার থেকেও বঞ্চিত হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা আপিল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না করে জনগণের সঙ্গে অমানবিক, নিষ্ঠুর এবং ক্ষমার অযোগ্য আচরণ করেছেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com