1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজারে অবস্থিত বর্তমান স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আয়নাপুর বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ বাতিল করে পূর্বের স্থানেই আধুনিক ভবন নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক সরকার রফিকুল ইসলাম। বক্তব্য দেন কাংশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ধলু, সুরুজ্জামান মাস্টার, আবু সালেহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আয়নাপুর বাজার কাংশা ইউনিয়নের ভৌগোলিক কেন্দ্রস্থল এবং শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়ে আসছে। ফলে সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ করতে নতুন ভবনও একই স্থানে নির্মাণ করা প্রয়োজন।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণ করা হলে দূরবর্তী এলাকার মানুষকে অতিরিক্ত ভোগান্তি ও যাতায়াত সমস্যার মুখোমুখি হতে হবে। তাই জনস্বার্থ ও নাগরিক সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান স্থানেই আধুনিক ও বহুতল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com