1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নকলায় ভূমি অফিসে চুরি হওয়া অর্থ উদ্ধার: চোর গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তার কক্ষের টেবিলের ড্রয়ার থেকে চুরি হওয়া নগদ ২০ টাকা উদ্ধারসহ চোর মনির হোসেন (২৫) গ্রেফতার করেছে নকলা পুলিশ। সে উপজেলার বাদাগৈড় কৈন্নাপাড়া এলাকর বাক্কার মিয়ার পুত্র।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধায় কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে চুরি হওয়া বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার (৯অক্টোবর) রাতে নকলা সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো. হযরত আলীর টেবিলের ড্রয়ারে তালা ভেঙ্গে ২০ টাকা চুরি করে নেয় মনির হোসেন। পরে রাতেই এ বিষয়ে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেন সদর ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো. হযরত আলী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসিম জানান, আমরা চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে চোরকে আটক করাসহ চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য অভিযান চালাই। তার ফলশ্রুতিতেই মঙ্গলবার সন্ধায় কলাপাড়া এলাকায় তার নানার বাড়ি থেকে গ্রেফতার করি মনিরকে। পরে তার দেওয়া তথ্যমতে চুরি হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করি। আজ বুধবার সকালে গ্রেফতারকৃত মনিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com