1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম। নওয়াবুল ইসলাম বলেন, ইসির নির্দেশনায় আমি বাদী হয়ে এ মামলা করেছি।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগের রাতে মোবাইল ফোনে জেলা প্রশাসকের নিকট নির্বাচনী এলাকায় অধিক সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ নিয়ে কৈফিয়ত চান নিক্সন চৌধুরী। তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধসহ নানা ভয়ভীতি দেখান এবং অশোভন মন্তব্য করেন বলেও অভিযোগ করা হয়।

গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছিলেন, স্বতন্ত্র সাংসদ নিক্সন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলা করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com