1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শেরপুরে নৃ-জনগোষ্ঠির নারীসহ ধর্ষণ নির্যাতন প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

শেরপুর : রংপুর, নওগাঁ, খাগড়াছড়িতে নৃ-জনগোষ্ঠির নারীসহ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানী ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শেরপুরে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ইনস্টিটিউট ফর এনভায়নমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম’ এ মানববন্ধনের আয়োজনে করে। এতে শেরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিওএ), আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, কোচ ছাত্র সংগঠন পিলাচ, বর্মন ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের সঠিক বিচার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবি-লেখক জ্যোতি পোদ্দার, শিক্ষক আবুল কালাম আজাদ, আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র বিশ^াস মলিন, মিন্টু বিশ^াস, সুমন্ত বর্মন, রনি কোচ, কমিউনিস্ট নেতা সোলায়মান আহমেদ, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, লক্ষ্মণ বর্মন, ইন্দ্রজিত বর্মন, গাজী সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com