1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সূধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে বিকেল সাড়ে চারটায় সারাদেশে একযুগে ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘড়ি উদ্বোধন শেষে পৌর ভবন চত্বরে “অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম প্রদর্শন করা হয়। একই স্থানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com