1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় বুলবুলে নিখোঁজ সাত জেলে পরিবারকে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ সাত জেলে পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তার কুড়ি হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস। এর আগে এসব জেলে পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং শীতবস্ত্র দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, যেসব পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি এসব পরিবারের স্বাবলম্বীতার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। পুজির প্রয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লারুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল, আলমাস সরদার, আলমাছ হাওলাদার, সোহেল শরীফ, কাওসার খান, মনসুর হাওলাদার, নয়া প্যাদা।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com