1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

ডিএনএ টেস্টে কমবে মিথ্যা ধর্ষণ মামলা : আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, অভিযুক্ত ও ভিকটিম উভয়ের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক হওয়ায় একদিকে যেমন হয়রানিমূলক মামলার হার কমবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা যাবে। এছাড়া আইনে বেঁধে দেয়া সময়ের মধ্যে বিচার শেষ করা গেলে সুফলও মিলবে।

সম্প্রতি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয় নিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, দেশে গড়ে প্রতিদিন তিনজন নারী ধর্ষণের শিকার হন। ১৮ বছর আগে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হলেও অপরাধ কমেনি। বরং সাম্প্রতিক সময়ে ধর্ষণের হার আশঙ্কাজনকহারে বেড়েছে। সাজা বাড়ানোর জনদাবির প্রেক্ষিতে গত ১২ অক্টোবর আইন সংশোধনের মধ্য দিয়ে ধর্ষণ, ভুক্তভোগীকে হত্যা ও নির্যাতনের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে সরকার ।

ধর্ষক ও ধর্ষকমনাদের জন্যে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি বলে মন্তব্য করেছেন আইন বিশ্লেষকগণ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমি নিশ্চিত যে ধর্ষকরা এবং দুষ্কৃতকারীরা ভয় পাবেন। এতে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে। অপরাধ করার সাহস পাবে না তারা।

এদিকে, দেশের নারীদের জন্য নতুন আইনটিকে রক্ষাকবচ বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি।

নারী সুরক্ষায় নতুন এ আইনকে মাইলফলক উল্লেখ করে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু অনেক ক্ষেত্রে ধর্ষণের ঘটনা অনেক ভয়াবহ, নিষ্ঠুর। তবে আইনের বাস্তাবায়নটা না হলে এ ধরনের ঘটনা বাড়বে; কমবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com