1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

যশোর: যশোরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মহানন্দা ট্রেনটি ভাঙাগেট এলাকার ভৈরবসেতুর সংযোগস্থল অতিক্রম করার সময় প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, স্থানীয়রা প্রাইভেটকার থেকে চার জনের লাশ উদ্ধার করে। আহত দুজনকে গুরুতর অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের খুলনায় মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- প্রকৌশলী হিরক, তার বন্ধু প্রকৌশলী আশরাফুল এবং তাদের দুজনের স্ত্রী। তারা নড়াইল থেকে অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

প্রাইভেটকারটি আশরাফুলের নিজের। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানান ওসি তাজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com