1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হালুয়াঘাটে ভেজাল সার-বিষ তৈরির গুদামের সন্ধান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের চাদঁশ্রী বাজারে ভেজাল সার ও বিষ তৈরির গুদামের সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে হালুয়াঘাট থানা পুলিশ ওই গুদামে এই অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে ১০ কেজি ওজনের ওজনের থাই জিপসার এর কয়েকশ খালি প্যাকেট, কনফিডেন্স এগ্রো প্রসেস কোম্পানীর ডায়াজিনন, এসিআই কোম্পানীর ব্রিফার ৫ জি, সুপার ন্যাশনাল কোম্পানীর বাসুডিন, সেতু কর্পোরেশন কোম্পানীর সানফুরান, যমুনা এগ্রো কেয়ার কোম্পানীর গ্রোজিংকসহ বিভিন্ন কোম্পানীর ভেজাল বিষ রয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে টাইলসের গুঁড়া ভর্তি বস্তা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই টাইলসের গুঁড়া দিয়ে বিভিন্ন কোম্পানীর প্যাকেটে ভরে বিষ বলে তা বাজারজাত করা হতো।
স্থানীয়রা জানান, কয়েকবছর আগে আমতৈল গ্রামের আব্দুল জলিলের পুত্র জান্নাত গুদামের জন্য এই ঘরটি ভাড়া নেয়। সারাদিন সে গুদামটি বন্ধ থাকলেও প্রতিদিন গভীর রাতে ট্রাক দিয়ে গুদাম থেকে বিভিন্ন মালামাল নিয়ে যেত।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গুদামটিতে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুদামটির পরিচালক জান্নাত পালিয়ে যায়। হালুয়াঘাট থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা চলছে।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com