1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় প্রশাসনের সামনেই সরকারী সম্পত্তি দখলের উৎসব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় দিনদিন বেড়েই চলছে সরকারী জমি দখলের উৎসব। এ পর্যায়ে লালুয়াতে চলছে বাপাউবো’র জমি দখলের মহোৎসব। পায়রা বন্দর ও ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। সরকারের কাছ থেকে অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিভিন্ন কুচক্রি মহল ঘুষ-দুর্নীতির মাধ্যমে প্রসাশনকে ম্যানেজ করে সরকারী জমি দখল করছে। প্রশাসনের চোখের সামনে দিয়ে জমি দখলের প্রতিযোগীতা দিন দিন বেড়েই চলছে। প্রসাশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন রাস্তার দুই পাশ ঘিরে পানি উন্নয়ন বোর্ড বাপাউবো’র সরকারী জমি দখল করে নতুন নতুন ঘর তোলার প্রতিযোগিতা চলছে। রাস্তার পাশে শাহেদ মল্লিক, নাসির, সোহরাব গাজী, রুমান দালাল, আবুল হোসেন, জাকির হাওলাদার, স্বপন হাওলাদার ও পারভেজ হোসেনের ঘরসহ একাধিক ঘর তুলতে দেখা যায়। এরকম অনেকেই সরকারের নিকট হতে ভূমি অধিগ্রহণে অধিক টাকা পাওয়ার আশায় ঘর তুলছে বলে একটি সূত্রে জানা যায়। কিছু ক্ষেত্রে প্রসাশনকে ম্যানেজ করে তারা এ ধরণের কাজ করছে বলেও একাধিক সূত্র জানায়। একজনের দেখা-দেখি আরেকজন ঘর তুলছে বলেও জানা যায়। সবাই তুলছে তাই আমিও তুলছি এরকম উত্তর অনেকের নিকট হতে পাওয়া যায়।
সরকারী জায়গায় ঘর তুলছেন কিভাবে জানতে চাইলে তার কোন সঠিক উত্তর তারা দিতে পারেননি। তাদের বক্তব্য, বাজারের ভিতরে এর আগেও অনেকে সরকারী জায়গায় দখল করে ঘর তুলেছে। প্রসাশন তাদের তো কিছুই করতে পারেনি। আবার কেউ কেউ বলছে, বাড়ির দাগের মাথার জমি তাই চেয়ারম্যান সাহেবের অনুমোতি নিয়ে তোলা হয়েছে।
লালুয়া চান্দুপাড়া গ্রামের বাসিন্দা নাসির হাওলাদার বলেন, ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাসের অনুমতি নিয়ে ঘর তুলেছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস জানান, আমি তাদের ঘর তুলতে বলেছি কথাটি ঠিক নয়। পানি উন্নয়ন বোর্ড ও প্রসাশনের অনুমোতি সাপেক্ষে আমি তাদের ঘর তুলতে বলেছি। তারা প্রসাশনের অনুমতি নিয়েছে কি না তা আমি জানি না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউজ্জামান বলেন, পাউবো’র জমিতে ঘর তোলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com