1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার (১৭ অক্টোবর) গ্লোব বায়োটেকের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিনের বিষয়ে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাদের গ্লোব বায়োটেক আবিষ্কৃত তিনটা করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক স্বীকৃতি পেয়েছে। তাদের যে ল্যান্ডস্কেপ একটা তালিকা আছে, সেখানে। তারা আমাদের তিনটা ভ্যাকসিন ক্যান্ডিডেটকে অন্তর্ভুক্ত করেছে। গত ১৫ অক্টোবর তারা এ অন্তর্ভুক্তি করেছে। গতকাল রাতে বিষয়টি আমরা জানতে পেরেছি।’

অন্যদিকে গ্লোব বায়োটেকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর আমাদের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভ্যাকসিন ক্যান্ডিডেট তিনটি হলো D614G variant mRNA vaccine, DNA Plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine। বাংলাদেশের গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম এ তালিকায় রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com