1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি

রায়হানের শরীরে ১১১ আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত‌্যু: ফরেনসিক রিপোর্ট

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মৃত রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে দেহের অভ্যন্তরে শিরা ফেটে রক্তক্ষরণে মৃত‌্যু হয়েছে তার।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত‌্যুর আগে চার ঘণ্টা ধরে নির্যাতন করা হয় রায়হানকে। তার দেহে ১১১ আঘাতের চিহ্ন মিলেছে। আঘাতগুলো লাঠির। এছাড়া তার নখও উপড়ে ফেলা হয়।

ময়নাতদন্তের প্রাথমিক এ রিপোর্টটি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডা. শামসুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য নগরের আখালিয়া নবাবী মসজিদ পঞ্চায়েত কবরস্থান থেকে রায়হানের মরদেহ তোলা হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে ফের দাফন করা হয়।

উল্লেখ‌্য, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত‌্যু হয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com