1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

‘এ বছর অক্সফোর্ডের ৩ কোটি টিকা পাচ্ছে বাংলাদেশ’

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ঢাকা: চলতি বছরের শেষের দিকে অক্সফোর্ডের তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। তিনি আরও বলেন, এর জন্য কয়েকশত কোটি টাকা বরাদ্দ রাখাসহ সরকার সব ধরনের প্রস্ততি নিয়ে রেখেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রসঙ্গে স্বাস্থ্য সচিব বলেন, একজন ড্রাইভারের যদি ২৩টি ফ্ল্যাট থাকে, এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে। এরা কোভিড-১৯ এর চেয়েও ভয়াবহ। এ সময় তিনি জানান, স্বাস্থ্যখাতে ৫৪ হাজার কোটি টাকার কাজ হচ্ছে। স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়ে যাবে।

মো. আবদুল মান্নান বলেন, ‘যদি সত্যিকার-অর্থে অপচয় রোধ করতে পারতাম, তাহলে দেশের অধিক সংখ্যক মানুষের চিকিৎসসেবা নিশ্চিত করতে পারতাম। আর এই অপচয়রোধ করতে হলে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে দায়িত্ব পালন করতে হবে।’

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ। মতবিনিময়সভা পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com