1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঝিনাইগাতিতে চলন্ত অটোরিকশায় কলেজ ছাত্রীর যৌন হয়রাণী, মামলা দায়ের

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারীচালিত চলন্ত অটোরিকশায় এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করেছে হানিফ মিয়া (৩০) নামে এক বখাটে যাত্রী। একপর্যায়ে সম্মান বাঁচাতে ওই কিশোরী চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আয়নাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাচনমহুরী গ্রামের ওই কিশোরী ময়ময়সিংহের হালুয়াঘাটের একটি নার্সিং ইন্সটিটিউটে পড়াশোনা করে। সকাল সাড়ে ১০টার দিকে পুজার কেনাকাটা করার জন্য সে আয়নাপুর গ্রাম থেকে ব্যাটারীচালিত অটোরিকশাযোগে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় গাড়িতে চালক ও ওই বখাটেসহ দুই যাত্রী ছিল। পথে কারাগাঁও নামক এলাকায় এলে আয়নাপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে যাত্রী হানিফ মেয়েটিকে যৌন হয়রাণী শুরু করে। একপর্যায়ে হয়রানির মাত্রা বেড়ে গেলে মেয়েটি চিৎকার দিলেও এলাকা ফাঁকা থাকায় কেউ এগিয়ে আসেনি। অটো থামাতে বললেও চালক থামায়নি। অপর যাত্রীও মেয়েটির ডাকে সাড়া দেয়নি। বাধ্য হয়ে সম্মান বাঁচাতে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয় এবং পায়ে সামান্য আঘাত পায়। পরে অটোরিকশাচালক দ্রুত অটো নিয়ে সটকে পড়ে। এসময় পরিচিত এক ব্যক্তি বাড়িতে খবর দিলে স্বজনেরা মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করে।
ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বখাটে হানিফকে ধরতে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com