1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নতুন মুখ রমজান

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হয়ে এবার মাঠে নামলেন সাবেক আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতা রমজান আলী। গত কয়েকদিন যাবত মেয়র পদে সমর্থন চেয়ে গণসংযোগ, লিফলেট প্রচার ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করেছেন তিনি। এ নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশির সংখ্যা দাড়ালো দলের মধ্যে ৯ ও শরীক দলের ২জন মিলে মোট ১১ জনে। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি হয়েছেন ২ জন।
রমজান আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এমএ পাশ করে ১৯৮২ সালে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর সমাজ কল্যাণ ও শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও নালিতাবাড়ী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক, প্রসন্ন কুমার সাহা একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক গ্রুপিংয়ে তিনি আওয়ামী লীগের কমিটির বাইরে পড়ে গেলেও গেল জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মতিয়া চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীতেও অংশ নিতে শুরু করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com