1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মালিক-ওয়াহাব ঝড়ে প্রথম শিরোপা খাইবারের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : শোয়েব মালিক কিংবা ওয়াহাব রিয়াজ, পাকিস্তানের এই দুই ক্রিকেটার যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটেই চলছেন। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ফাইনালে এই দুই বুড়ো ক্রিকেটারে ভর করে প্রথমবারের মতো শিরোপা জিতেছে খাইবার পাখতুনখাওয়া।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ফাইনালে সাউদার্ন পাঞ্জাবকে ১০ রানে হারিয়েছে খাইবার। আগে ব্যাট করে শিরোপাজয়ী দল খাইবার নির্ধারিত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ২০৬ রান। জবাবে ৮ উইকেটে ১৯৬ রানে থামে সাউদার্ন পাঞ্জাব।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে খাইবারের দুই ওপেনার ফখর জামান এবং মোহাম্মদ রিজওয়ান দলটিকে ৭৬ রানের দারুণ শুরু এনে দেন। ফখর ৬৭ রান এবং অধিনায়ক রিজওয়ান করেন ২৫ রান। তাদের দেখানো পথে পরে দলকে এগিয়ে নেন দুই অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক। তবে এই দুইজনের মধ্যে মালিক ছিলেন বেশি আগ্রাসী।

ক্যারিয়ারের দ্রুততম ফিফটি হাঁকান সদ্য টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করা মালিক। ২০ বলে ফিফটি তোলা শেষ পর্যন্ত ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন। অপরদিকে হাফিজ ফেরেন ৩৮ রানে। তাদের ঝড়ো ব্যাটিংয়ে দুইশর অধিক স্কোর পায় খাইবার।

২০৭ রানের জবাবে খেলতে নেমে ওয়াহাব রিয়াজ এবং শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে হার মানতে হয় সাউদার্ন পাঞ্জাবকে। পাকিস্তান জাতীয় দলের দুই বাঁহাতি পেসারই ৩৬ রানে ৩টি করে উইকেট শিকার করেন। তবে বাকি বোলাররা অকাতরে রান দেওয়ায় ১৯৬ রান পর্যন্ত করতে পারে সাউদার্ন পাঞ্জাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com