1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঘরের মাঠে হোঁচট, শিরোপার অপেক্ষা বাড়লো পিএসজির

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : এই ম্যাচ জিতলেই লিগ ওয়ানের চলতি আসরের শিরোপা জয়ের উল্লাসে গা ভাসাতে পারতো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু তাদের ঘরের মাঠে গিয়েই পয়েন্ট ছিনিয়ে সেই অপেক্ষা আরেকটু বাড়ালো লে হাভ্রে। ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে শিরোপাধারীরা।

শনিবার (২৭ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে খেলতে নেমে ম্যাচের ১৯তম মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। বক্সের বাঁদিক থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন হাভ্রের আইভরি কোস্টের ডিফেন্ডার ক্রিস্টোফার। অবশ্য ২৯তম মিনিটেই সমতায় ফেরে পিএসজি। দলকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড বার্কোলা।

লড়াই তখন জমজমাট। তাতে আরেকটু উত্তেজনা ছড়িয়ে দেন ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ু। তার গোলে আবার এগিয়ে যায় হাভ্রে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় হাভ্রে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই উসমান দেম্বেলেকে তুলে কিলিয়ান এমবাপ্পেকে নামান লুইস এনরিকে। তবে খেলায় ছন্দ ফেরাতে পারেনি ফরাসি জায়ান্টরা। উল্টো ৬১তম মিনিটে গিনির মিডফিল্ডার আব্দুলাই তুরের সফল স্পট কিকে ব্যবধান বাড়িয়ে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা জাগায় হাভ্রে।

তবে শেষের দিকে ব্যবধান আর ধরে রাখতে পারেনি দলটি। প্রথমে ৭৮তম মিনিটে গোল করে ব্যবধান কমান আশরাফ হাকিমি। আর যোগ করা সময়ে দলের মান বাঁচানো গোলটি করেন গনজালো রামোস।

এই জয়ে ৩১ ম্যাচে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলা মোনাকোর পয়েন্ট ৫৮। আজ ম্রাঠে নামছে মোনাকো। লিওনের মাঠে এই ম্যাচে তারা হারলেই পিএসজির দ্বাদশ লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com