1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

৪২ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ, বাড়বে গরম

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মে, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : কিছুদিনের বিরতির পর আবারও গরম বাড়তে শুরু করেছে। মৃদু তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। মঙ্গলবার দেশের ৪২ জেলায় মৃদু তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ আরও ছড়াতে পারে।

এরকম পরিস্থিতি কতদিন থাকতে পারে- জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আগামী ১৮-১৯ মে পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। এরপর বৃষ্টিপাত বেড়ে আবার তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৩ ডিগ্রি। রাজধানীতে আগের দিনের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগের দিনের চেয়ে গতকাল সারা দেশেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেড়েছে।

বৃষ্টিপাত কম থাকতে পারে আজও। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com