1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) আর থাকছেন না কিলিয়ান এমবাপ্পে, এই গুঞ্জন বহুদিনের। যদিও এতোদিন এমবাপ্পের মুখ থেকে কিছু শোনা যায়নি। অবশেষে মুখ খুললেন ফরাসি তারকা। জানিয়ে দিলেন তিনি আর পিএসজিতে থাকছেন না।

শুক্রবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও বার্তা পোস্ট করেন এমবাপ্পে। সেখানেই জানিয়ে দেন যে, ২০২৩-২৪ মৌসুম শেষে পিএসজির সঙ্গে তার সম্পর্ক শেষ। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি বিশ্বকাপজয়ী তারকা।

নিজের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে তিনি কিছু না বললেও, অনেকের ধারণা দলটা রিয়াল মাদ্রিদ হওয়ার সম্ভাবনাই বেশি। স্পেনের এই ক্লাবে তার যোগ দেওয়ার গুঞ্জন গত কয়েক বছর ধরেই গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এরই মধ্যে আসা খবর, দুই পক্ষ নাকি সমঝোতায় পৌঁছে গেছে।

২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। পরের বছরই তাকে স্থায়ী করে নেয় প্যারিসের দলটি। পিএসজির জার্সিতে ছয়টি লিগ ওয়ান শিরোপা, তিনটি ফরাসি কাপসহ আরও অনেক ট্রফি জিতেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com